নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আমবাসার ঐতিহ্যবাহী শিব শম্ভু কালীবাড়ি নাটমন্দিরের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সেবায়ক সম্ভু রতন তেওয়ারির ৬০তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে গীতা পাঠের আয়োজন করেন তাঁর নাতনী তথা বর্তমান সেবায়ক কাবেরী তেওয়ারি। প্রয়াণ দিবস উপলক্ষে কাবেরী তেওয়ারি জানান, আজ তাঁর দাদু সম্ভু রতন তেওয়ারির ৬০তম প্রয়াণ দিবস। তিনি শুধু এই মন্দিরের প্রতিষ্ঠাতাই নন, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে মন্দিরের সেবায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তাঁর আদর্শ ও পথ অনুসরণ করেই বর্তমানে তিনি নিজেও মন্দিরের সেবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি আরও বলেন, মন্দিরের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তাই মন্দিরের উন্নয়ন ও সংরক্ষণের স্বার্থে এলাকার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এদিন গীতা পাঠ ও প্রার্থনায় অংশ নেন ভক্তবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাতা সম্ভু রতন তেওয়ারির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।