আমবাসা মোটর স্ট্যান্ডের পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে একটি মহল—এমন অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করল অটোরিকশা শ্রমিক সংঘ

Aug 12, 2026

আমবাসা মোটর স্ট্যান্ডের পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে একটি মহল—এমন অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করল অটোরিকশা শ্রমিক সংঘ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ      আমবাসা মোটর স্ট্যান্ডের পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে একটি মহল—এমন অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করল অটোরিকশা শ্রমিক সংঘ। সংঘের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সম্প্রতি আমবাসা টিআরটিসি স্ট্যান্ডে দুই অটোচালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়েছে। এই ঘটনায় ট্যাক্সিচালক গোলক অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।অটোরিকশা শ্রমিক সংঘের সেক্রেটারি সুব্রত দেবনাথ জানান, কয়েক দিন আগে একটি বিষয়কে কেন্দ্র করে গোলক অধিকারী দুই অটোচালককে গালিগালাজ করেন এবং নেপাল দে-সহ আরও এক চালককে গাড়ি দিয়ে ধাক্কা মেরে চলে যান বলে অভিযোগ। আহতদের দ্রুত ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেও গোলক অধিকারী ও তাঁর সহযোগীরা গিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেন।ঘটনার পর আমবাসা টিআরটিসি ও নাইল্লাহাবাড়ি অটোরিকশা শ্রমিক সংঘের পক্ষ থেকে আমবাসা থানায় গোলক অধিকারী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগকারীদের দাবি, ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে এখনও কোনও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।সাংবাদিক সম্মেলনে সুব্রত দেবনাথ    “অটোরিকশা শ্রমিক সংঘ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছে। কিন্তু একটি গোষ্ঠী দলবল নিয়ে স্ট্যান্ডে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, যা আমরা মেনে নেব না।”সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক সংঘের নেতৃবৃন্দ সুব্রত দেব ও নেপাল দেব। তাঁরা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং স্ট্যান্ডে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বিভাগ

সর্বশেষ খবর