৮০তম স্বাধীনতা দিবস  উপলক্ষে  ধলাই জেলাভিত্তিক মূল অনুষ্ঠান   অনুষ্ঠিত হলো কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে

Aug 15, 2026

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ধলাই জেলাভিত্তিক মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    দেশজুড়ে উদযাপিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে ধলাই জেলাভিত্তিক মূল অনুষ্ঠানটি আজ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে।     ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। তিনি সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।   ​জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে আকর্ষণীয় কুচকাওয়াজ  অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সিআরপিএফ , ​ত্রিপুরা স্টেট রাইফেলস, ​পুরুষ ও মহিলা পুলিশ বাহিনী , ​স্কাউট অ্যান্ড গাইড ।বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও নৃত্যের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।​      অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু সাধারণ মানুষ উপস্থিত থেকে স্বাধীনতা দিবসের এই বর্ণাঢ্য উদযাপন প্রত্যক্ষ করেন।