Aug 15, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এই দেশ আমাদের পরিচয় দিয়েছে, দিয়েছে অধিকার, শিক্ষা ও কর্মের সুযোগ ।তাই রাজনৈতিক ভেদাভেদ নির্বিশেষে আমাদের মনে রাখতে হবে দেশের প্রশ্নে আমরা ভারতীয়। শনিবার মহাকরণে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করে এই কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। স্বাধীনতা আন্দোলনের বীর সেনানীদের কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৫ আগস্ট, ২৬ শে জানুয়ারি এবং ২ অক্টোবর -এই দিনগুলি আমাদের স্বাধীনতা ,সংবিধান ও জাতীয় নৈতিক আদর্শের কথা মনে করিয়ে দেয়। মহাকরণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
Copyright ©2026 | News Tripura