অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চায় তৃণমূল : গিরিরাজ সিং

Mar 03, 2026

অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চায় তৃণমূল : গিরিরাজ সিং

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এসআইআর-এর প্রতিবাদে আগামী ৬ মার্চ প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক অবৈধভাবে জারি করা আধার কার্ড এবং রেশন কার্ডগুলি গুরুত্ব সহকারে যেন পর্যালোচনা করা হয়।" গিরিরাজ সিং আরও বলেন, "তাঁরা বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব প্রদান, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার প্রদানের জন্য এই বিক্ষোভ করছে।"উল্লেখ্য, গত শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকি ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিভাগ

সর্বশেষ খবর