ভারতীয় জীবন বীমা লিমিটেড,  তেলিয়ামুড়ার হদ্রাই এলাকাতে  অত্যাধুনিক ক্লাসরুম উপহার

Mar 04, 2026

ভারতীয় জীবন বীমা লিমিটেড, তেলিয়ামুড়ার হদ্রাই এলাকাতে অত্যাধুনিক ক্লাসরুম উপহার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ভারতীয় জীবন বীমা লিমিটেড, একটা অত্যন্ত পরিচিত এবং প্রয়োজনীয় নাম। বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের নানান প্রয়োজনে এই জীবন বীমা লিমিটেডের ব্যাপক খ্যাতি রয়েছে। আজ জীবন বীমা লিমিটেডের গোল্ডেন জুবিলী কমিটি এক সমাজ হিতকর উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার হদ্রাই এলাকাতে অবস্থিত হড়ি মাধব বিদ্যামন্দির নামে একটা শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যাধুনিক ক্লাসরুম উপহার দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জীবন বিমা লিমিটেডের রিজিওনাল ম্যানেজার শ্রী সৌমিত্র কুমার দে, আগরতলার এক নম্বর ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার পংকজ কুমার রায়চৌধুরী, তেলিয়ামুড়ার এলআইসি অফিসের ইনচার্জ ওঙ্কার কুমার প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিনের এই অনুষ্ঠানে ভারতীয় জীবন বীমা নিগম লিমিটেডের তরফ থেকে দাবি করা হয়েছে এই সময়ের মধ্যে সংস্থা বিভিন্নভাবে সামাজিক কর্মসূচি সম্পাদন করে চলেছেদৃষ্টান্ত স্বরূপ খোয়াই জেলাতে একাধিক সামাজিক কর্মকাণ্ডের উল্লেখ করার পাশাপাশি সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে ত্রিপুরার পার্শ্ববর্তী আসাম সহ বিভিন্ন জায়গায় জীবন বীমা নিগম লিমিটেডের নানান প্রকারের সামাজিক কর্মকাণ্ড রয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন হরি মাধব বিদ্যামন্দিরে আজকের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা সহ উপস্থিত সকলের মধ্যে দারুন উৎসাহ পূর্ণ পরিমণ্ডল পরিলক্ষিত হয়েছে।