আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত আদি বাজার, ট্রাইবেল আর্টিসিয়ানস এমপেনেলমেন্ট মেলা

Mar 04, 2026

আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত আদি বাজার, ট্রাইবেল আর্টিসিয়ানস এমপেনেলমেন্ট মেলা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ভারত সরকারের উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং ধলাই জেলা প্রশাসনের সহায়তায় আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত আদি বাজার এবং ট্রাইবেল আর্টিসিয়ানস এমপেনেলমেন্ট মেলা গতকাল সন্ধ্যায় শুরু হয়।এই মেলার উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বি এ সি চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা পুরপরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার,TRIFED এর রিজিওনাল অফিসার পি.এস. থুইঙ্গালেঙ্গ, জেলার অতিরিক্ত জেলা শাসক পার্থ দাস প্রমূখ।

 

আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে এই মেলা। মূলত জনজাতিদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী এই মেলার মাধ্যমে বিক্রয়ের সুযোগ করে দিয়েছে ভারত সরকার। জনজাতিদের আর্থ-সামাজিক মান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টলের উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ। মোট ২৫টি স্টল রয়েছে এই মেলায় সেই সাথে রয়েছে জনজাতিদের তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রীর স্টলও।