ওভারলোড পাথর বাহী ডাম্পারের দৌরাত্মে ব্যাহত জনজীবন।

Mar 04, 2026

ওভারলোড পাথর বাহী ডাম্পারের দৌরাত্মে ব্যাহত জনজীবন।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ওভারলোড পাথর বাহী ডাম্পারের দৌরাত্মে ব্যাহত জনজীবন। ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত ২০৮ নম্বর বিকল্প জাতীয় সড়ক পরিনত কার্যত মরনফাঁদে।যান চালকরা ডাম্পার গাড়ি বিকল্প জাতীয় সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবিতে জানিয়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানালে প্রশাসনের তরফে ওভারলোড ডাম্পার চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়, কিন্তু সমস্যা সেই একি। অবশেষে সোমবার রাত থেকে কর্মবিরতিতে নামলো যাত্রীবাহী ইলেকট্রিক অটো চালকরা। মূলত ধর্মনগর শহর ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর। আর শহরের সাথে যোগাযোগ সাধারণ মানুষের অত্যন্ত জরুরি।তবে ওভারলোড পাথর বাহী ডাম্পার চলাচলে কার্যত বিকল্প জাতীয় সড়ক খানাখন্দে ও পুকুর সম গর্তে পরিনত হয়েছে।শুকা মৌসুমে জাতীয় সড়ক জুড়ে উড়ে শুধু ধুলার চাদর।তাতে করে সাধারণ মানুষ যাতায়াত কার্যত বন্ধের উপক্রম। ছোট্ট ছোট্ট ইলেকট্রিক অটো গুলি এখন আর বিকল্প জাতীয় সড়ক তথা কদমতলা থেকে ধর্মনগর শহরে যেতে চায় না। এনিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কদমতলা ট্রাফিক পয়েন্ট এলাকায় সকল অটো চালকরা রাস্তা অবরোধ করে ওই রাস্তা দিয়ে ওভারলোড ডাম্পার গাড়ি বন্ধের দাবি জানিয়েছিলেন। পরবর্তীতে জেলা প্রশাসনের ডিসিএম ঘটনাস্থলে এসে চালকদের আশ্বস্ত করা হয়েছিল এই রাস্তা দিয়ে ডাম্পার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে। কিন্তু কোথায় আর হলো সেই নিষেধাজ্ঞা, সমস্যা সেই একি জায়গায়। অবশেষে সোমবার রাতেও একি জায়গা তথা কদমতলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় প্রতিবাদ শুরু করেন অটো চালকরা।তাঁদের বক্তব্য যদি সমস্যা সমাধানের পথে না হাঁটে প্রশাসন তাহলে তাদের আন্দোলন চলতে থাকবে । পরবর্তীতে আজ সকাল থেকে পুনরায় কদমতলা ত্রিমাথা এলাকায়  সমস্ত চালকরা তাদের গাড়ি গুলি রাস্তার উপর দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে তাঁরা কর্মবিরতি পালনের ডাক দেয়। বর্তমানেও চলছে কর্মবিরতি। তাতে করে নিত্য যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের পড়তে হচ্ছে চরম বিপাকে। এদিকে সোমবার রাতেই চারটি ওভারলোড ডাম্পার গাড়ির কে পাঁচ হাজার টাকা করে আর্থিক জরিমানা করে কদমতলা থানার পুলিশ।এখন দেখার পুলিশ প্রশাসন ডাম্পার গাড়ির দৌড়াত্ম থেকে সাধারণ যাত্রী ও অটো চালকদের রেহাই কবে নাগাদ দেয়।