নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ইতোমধ্যে একাধিক রেকর্ড গেড়েছেন। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের অনন্য এক রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে চতুর্থ গোলটি করেন মেসি।রোববার (১ মার্চ) ফ্লোরিডায় আয়োজিত মেজর সকার লিগে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইন্টার মিয়ামি। আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই মাইলফলক স্পর্শ করলেন মেসি।খেলার দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে একটি ফ্রি-কিক নেন মেসি। বলটা বটম-লেফট কর্নার দিয়ে অরল্যান্ডো সিটির জালে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত ৪-২ গোলে তার দল জয়লাভ করে।মেসি তার ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে ৭০তম গোলটি করেন। পুরুষদের ফুটবলে ফ্রি-কিক থেকে গোল করার তালিকায় মেসি আপাতত যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।ফ্রি-কিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পর্যন্ত মোট ৬৪ গোল করেছেন। ২০২৪ সালের আগস্ট মাসে রোনালদো শেষবার এমন ফ্রি-কিক থেকে গোল করেছিলেন।মেসির থেকে রোনালদো ৬ গোল পিছিয়ে রয়েছেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে এখনও বেশ অনেকগুলো ম্য়াচই বাকি রয়েছে রোনালদোর। পাশাপাশি চলতি বছরই আবার ফিফা বিশ্বকাপ আয়োজন করা হবে। হয়ত সেই টুর্নামেন্টে তারা দুইজনই আরও গোলের দেখা পেয়ে যাবেন।