Mar 04, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ “বিশ্ব বন্যপ্রাণী দিবসে, আসুন আমরা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাসের ভারতের চিরন্তন নীতি পুনর্ব্যক্ত করি”। মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, “রাজকীয় বাঘ থেকে শুরু করে ক্ষুদ্রতম প্রজাতি পর্যন্ত, প্রতিটি জীবই আমাদের পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। এই দিনটি আগামী প্রজন্মের জন্য বন্যপ্রাণী রক্ষা এবং সংরক্ষণের আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করুক।”
Copyright ©2026 | News Tripura