রঙের উৎসব হোলি মানুষের জীবনে ভালোবাসা ও আশা নিয়ে আসে : রাষ্ট্রপতি

Mar 05, 2026

রঙের উৎসব হোলি মানুষের জীবনে ভালোবাসা ও আশা নিয়ে আসে : রাষ্ট্রপতি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  সমস্ত দেশবাসীকে রঙের উৎসব হোলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি মুর্মু জানান, রঙের উৎসব হোলি মানুষের জীবনে ভালোবাসা ও আশা নিয়ে আসে। রাষ্ট্রপতি এদিন এক্স মাধ্যমে দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানান।তিনি শুভেচ্ছা বার্তায় জানান, "আমার সকল দেশবাসীকে হোলির আন্তরিক শুভেচ্ছা। রঙের এই উৎসব মানুষের জীবনে ভালোবাসা ও আশা নিয়ে আসে এবং ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করে। আমি কামনা করি, এই উৎসব সকলের জীবনে আনন্দ বয়ে আনুক এবং একসঙ্গে আমরা একটি বিকশিত দেশ গঠনে অবদান রাখি।"

বিভাগ

সর্বশেষ খবর