মনোনয়নপত্র দাখিল করল ১০ - কুলাই চাম্পাহাওর কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী অতুল দেববর্মা।

Mar 24, 2026

মনোনয়নপত্র দাখিল করল ১০ - কুলাই চাম্পাহাওর কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী অতুল দেববর্মা।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আজ সোমবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করল ১০ - কুলাই চাম্পাহাওর কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী অতুল দেববর্মা। এদিন প্রার্থী সহ এক প্রতিনিধিদল রিটার্নিং অফিসারের সাথে সাক্ষাৎ করে প্রার্থী অতুল দেববর্মা নিজ মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের হাতে তুলে দেন।

মনোনয়নপত্র দাখিলের পূর্বে এদিন প্রার্থী সহ দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা আমবাসা এলাকায় এক মিছিল সংঘটিত করে। মিছিলটি সিপিআইএম জেলা কার্যালয় থেকে শুরু হয় আমবাসা কমলপুর চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, রাজ্য নেতৃত্ব রতন ভৌমিক সহ অন্যান্য।

মনোনয়নপত্র দাখিলের পূর্বে প্রার্থী অতুল দেববর্মা বলেন নির্বাচনে উনাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে শান্তি সম্প্রীতি, গণতান্ত্রিক পরিবেশ, উন্নয়নের ধারা ফিরিয়ে আনা। জয় সম্পর্কে বলতে গিয়ে প্রার্থী বলেন উনি আশাবাদী উনার জয় নিশ্চিত।

এদিনের মিছিলে বামফ্রন্ট সমর্থিত কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

বিভাগ