ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচন কংগ্রেস  প্রার্থী চয়ন ভট্টাচার্যী মনোনয়ন পত্র দাখিল করলেন।

Mar 24, 2026

ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যী মনোনয়ন পত্র দাখিল করলেন।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আসন্ন ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে সামনে রেখে আজ কংগ্রেস দলের মনোনীত প্রার্থী চয়ন ভট্টাচার্যী তাঁর মনোনয়ন পত্র দাখিল করলেন। সোমবার  ধর্মনগর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার দেবযানি চৌধুরীর নিকট আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে ধর্মনগর শহরে এক বিশাল মিছিল বের হয়। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মিছিলটি রিটার্নিং অফিসারের দপ্তরে পৌঁছায়।

মিছিলে দলীয় পতাকা, স্লোগান এবং উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল গোটা পরিবেশ। এরপরই চয়ন ভট্টাচার্যী আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন পত্র জমা দেন।

আসন্ন উপ-নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে, এবং আজকের কংগ্রেস দলের এই মনোনয়ন দাখিল কর্মসূচি সেই নির্বাচনী লড়াইয়েরই এক গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

বিভাগ