অটো চালক সুখেন লোধের খুনীদের গ্রেফতারের দাবিতে উদয়পুর খিলপাড়া এলাকায় রাস্তা অবরোধ।

Mar 24, 2026

অটো চালক সুখেন লোধের খুনীদের গ্রেফতারের দাবিতে উদয়পুর খিলপাড়া এলাকায় রাস্তা অবরোধ।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

গত ১৫ ই মার্চ উদয়পুর খিলপাড়া এলাকার বাসিন্দা অটোচালক সুখেন লোধ ওরফে কালু কে কিল্লা থানাধীন রাইয়া মলসুম এলাকায় পড়ে থাকতে দেখে পুলিশের সাহায্যে কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুখেন লোধ কে মৃত বলে ঘোষণা করেন।এর পর এ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতে থাকে।

গত বৃহস্পতিবার খিলপাড়া এলাকার লোকজন, স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ ও পরিবারের লোকজন মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের সঙ্গে দেখা করে আসামিদের গ্ৰেপ্তারের দাবি জানানো হয়। পুলিশ আসামী গ্রেফতার করতে সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে গতকাল রাতে পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এরমধ্যে সোমবার সকাল থেকে খিলপাড়া রাস্তা অবরোধে বসেন এলাকার লোকজন, পরিবারের লোকজন সহ স্থানীয় ক্লাব কর্তৃপক্ষরা। খবর পেয়ে রাধা কিশোর পুর থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ঘটনাস্থলে গিয়ে রাস্তা অবরোধ তুলে নেওয়ার জন্য অবরোধকারিদের অনুরোধ করা হলেও বেশ কিছুক্ষন পথ অবরোধ চলতে থাকে। এরমধ্যে পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় অবরোধ কারিদের আশ্বস্ত করেন যে গতকাল পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।আর যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের কে ও পুলিশ জালে তোলার জন্য সব ধরনের চেষ্টা জারি থাকবে।এ দিকে পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় সাংবাদিকদের বলেন, গতকাল পুলিশ হৃদয় জমাতিয়া ও শ্যামাই জমাতিয়াকে জিজ্ঞাসাবাদ করে সোমবার আদালতে প্রেরণ করা হবে বলে জানান। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তে স্বার্থে পুলিশ তাদের নাম এখনই ডিসকাস করতে রাজি হচ্ছে না।যে যে দুজনকে পুলিশ আটক করেছে একজনকে উদয়পুর রাজারবাগ এলাকা থেকে অপরজনকে কিল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের জালে তোলার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশেষে মহাকুয়া পুলিশ অধিকারী দেবাঞ্জলি রায়ের অনুরোধে পথ অবরোধ তুলে নেওয়া হয়। কয়েক ঘন্টা পথ অবরোধের ফলে উদয়পুর- কাঁকড়াবন সহ শহরমুখী সমস্ত যানবাহন রাস্তায় দাঁড়িয়ে পড়ে। সোমবার অফিস আদালত স্কুল কলেজ ছিল খোলা ফলে যাত্রীদের হয়রানি শিকার হতে হয়েছে এতে কোন সন্দেহ নেই।

বিভাগ