মার্কিন-ইসরাইলি হামলাকে বিপজ্জনক বলল রাশিয়া

Mar 24, 2026

মার্কিন-ইসরাইলি হামলাকে বিপজ্জনক বলল রাশিয়া

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে মার্কিন-ইসরাইলি হামলাগুলো অত্যন্ত বিপজ্জনক এবং রাশিয়া এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।তিনি আরও যোগ করেন, এ ধরনের হামলা অপূরণীয় পরিণতির কারণ হতে পারে।পেসকভ বলেন, ‘আমরা বিশ্বাস করি যে পারমাণবিক স্থাপনায় হামলা সম্ভাব্যভাবে চরম বিপজ্জনক। তাই রাশিয়া এ বিষয়ে অত্যন্ত দায়িত্বশীল অবস্থান নিয়ে বারবার তার উদ্বেগ প্রকাশ করেছে।’ ক্রেমলিন মুখপাত্র আরও বলেন, ইরানের এই সংঘাতকে ‘গতকালের মতোই’ একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের দিকে পরিচালিত করা উচিত ছিল।তিনি জোর দিয়ে বলেন, ‘অঞ্চলে বর্তমানে যে ভয়াবহ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা প্রশমিত করতে এটিই একমাত্র কার্যকর উপায়।’গত ১৭ মার্চ রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা 'রোসাটম' জানায় যে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে চালু থাকা ইউনিটের একদম কাছে অবস্থিত মেট্রোলজিক্যাল সার্ভিস ভবনের সংলগ্ন এলাকায় একটি হামলা চালানো হয়েছে।

বিভাগ