Mar 26, 2026
খোয়াই মহকুমা সীমান্ত উত্তর সিঙ্গিছড়া এলাকার কৃষকরা কাঁটাতারের বেড়ায় ওপারে যেতে বাধা দেয় বি এস এফ। তাঁর প্রতিবাদে আজ খোয়াই চেরমা এলাকায় ২০৮ জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে শামিল হয় স্থানীয় জনগণ। এই অবরোধ কর্মসূচিতে করার পর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশের কথায় আশ্বস্ত হয়ে অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে। এই অবরোধের ফলে রাস্তার দুপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে ১১ টা নাগাদ সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে এলাকা লোকজন।
Copyright ©2026 | News Tripura