খোয়াইয়ে বিজেপি প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে

Mar 26, 2026

খোয়াইয়ে বিজেপি প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আসন্ন এডিসি নির্বাচনের মনোনয়ন পত্র শেষ দিনে দাখিল করেছেন বিজেপি দুই প্রার্থী। বুধবার বেলা দুইটা টা নাগাদ বিশাল কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে খোয়াই অফিসটিলা এলাকায় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের দপ্তরে পৌঁছান দুই দলের প্রার্থীরা। নির্বাচনী বিধি মেনে খোয়াই মহকুমা শাসকের নিকট নিজেদের মনোনয়ন পত্র দাখিল করেন তাঁরা।বিজেপি দলের তরফে এদিন রামচন্দ্রঘাট কেন্দ্রের মনোনীত প্রার্থী ডেভিড দেববর্মা ও হালাহালী আশারামবাড়ি কেন্দ্রে প্রার্থী অনন্ত দেববর্মা তাঁদের মনোনয়ন জমা দেন।