ঊনকোটি জেলার কাঞ্চনবাড়িতে স্থানীয় ইন্ডিয়া ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। ক্লাবের হলঘরে অনুষ্ঠিত এই শিবিরে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডঃ সুমন সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা নেন এলাকার প্রায় শতাধিক চক্ষু রোগী।

Mar 30, 2026

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ঊনকোটি জেলার কাঞ্চনবাড়িতে স্থানীয় ইন্ডিয়া ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। ক্লাবের হলঘরে অনুষ্ঠিত এই শিবিরে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডঃ সুমন সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা নেন এলাকার প্রায় শতাধিক চক্ষু রোগী।

গ্রামীণ এলাকায় উন্নত চক্ষু চিকিৎসার অভাব থাকায় মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবী ক্লাব কর্তৃপক্ষের। রক্তদান শিবির ও বিভিন্ন সামাজিক কাজের ধারাবাহিকতায় এই শিবিরের‌ও আয়োজন করা হয়েছে বলে জানান ক্লাব সদস্য দীপক সরকার।বাইট--দীপক সরকার (ক্লাব সদস্য)।

অত্যন্ত যত্ন সহকারে প্রায় শতাধিক রোগীর চোখ পরীক্ষা করা হয় এদিনের শিবিরে।

স্থানীয় বাসিন্দা তথা চক্ষু রোগী প্রদীপ সিনহা বলেন, দূরে না গিয়ে কাছাকাছি এমন চিকিৎসা পরিষেবা পেয়ে ভীষণ উপকৃত তারা।বাইট--প্রদীপ সিনহা (রোগী)।

ক্লাবের উদ্যোগে হাতের কাছে বিনামূল্যে এমন চক্ষু চিকিৎসার সুযোগ পেয়ে খুশি এলাকার মানুষ।

বিভাগ

সর্বশেষ খবর