কমলপুর মহকুমার অন্তর্গত শান্তিরবাজার থেকে চাঁনকাপ গ্রামে যাওয়ার প্রধান সড়ক আজ কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।থেমে রয়েছে রাস্তার নির্মাণ, উঠেছে চরম গাফিলতির অভিযোগ।
ধলাই নদীর ওপর থাকা স্টিলের ঝুলন্ত ব্রিজটি দীর্ঘদিন ধরেই ছিল বিপজ্জনক। মাঝেমধ্যে বড় বড় ফাঁক থাকায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতেন গ্রামবাসীরা। কিন্তু আশার আলো দেখিয়েও হতাশ করলো নতুন সংস্কার কাজ। সম্প্রতি নতুন পাত বসানো হয়
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে দায়সারা কাজ করছে।
এদিকে রাস্তা মেরামতের কাজ শুরু হলেও তা মাঝপথেই বন্ধ হয়ে গেছে। আগে ফেলা লাল মাটিও এখন উধাও।
বর্ষার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। কাদা ও ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চাঁনকাপ গ্রামের মানুষ।