Mar 30, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জাপান ‘উপযুক্ত সময়ে’ ইরানের নেতৃত্বের সঙ্গে আলোচনা করার কথা ভাবছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এমনটাই বলেছেন।সোমবার (৩০ মার্চ) জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বাজেট কমিটির এক বৈঠকে তিনি এ কথা বলেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।তিনি বলেন, ‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব দিক বিবেচনা করে আমি আলোচনার উপযুক্ত সময় নির্ধারণ করব।’
Copyright ©2026 | News Tripura