শান্তিপূর্ণভাবে ভোট গণনার ব্যবস্থা গ্রহণের দাবী জানাল তিপ্রা মথা

Apr 16, 2026

শান্তিপূর্ণভাবে ভোট গণনার ব্যবস্থা গ্রহণের দাবী জানাল তিপ্রা মথা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

সুষ্ঠুভাবে ভোট গণনার দাবি জানালো তিপ্রা য়থা। বুধবার বিকেলে তিপ্রা য়থার এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের কমিশনারের সাথে দেখা করে সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে  স্মারকলিপি প্রদান করে ।এদিন মথার তিন সদস্যের প্রতিনিধি দলের নেতা তথা দলের সাধারণ সম্পাদক বৃষ কেতু দেববর্মা এই কথা জানান।

 

আগামী ১৭ এপ্রিল এডিসির সাধারণ নির্বাচনের ভোট গণনা ।শান্তিপূর্ণভাবে ভোট গণনার ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার মনোজ কুমারের নিকট স্মারকলিপি প্রদান করল তিপ্রা মথা দল ।বুধবার বিকেলে মথার তিন সদস্যের এক প্রতিনিধি দল মহাকরণে রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার মনোজ কুমারের সাথে দেখা করে ।এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা তিপ্রা মথার  সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা, আইনজীবী ভাস্কর দেববর্মা এবং দলের নেতৃত্ব রমেশ দেববর্মা। প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনারের হাতে সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি তুলে দেয় ।পরে মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপ্রা মথা দলের সাধারণ সম্পাদক তথা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতি মন্ত্রী বৃষককেতু দেববর্মা জানান ,এডিসি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণভাবে করার দাবি তারা জানিয়েছেন ।তারা আরো জানিয়েছেন ,গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের অবশ্যই সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রের হতে হবে। আউটসাইডার বা বহিরাগত হলে চলবে না ।এতে সমস্যা হবে ।এই প্রসঙ্গে তিপ্রা মথা দলের সাধারণ সম্পাদক জানান ,এডিসি ভোটের দিন যে সমস্ত নির্বাচনী কেন্দ্রে বিপত্তি বেধেছিল ,সেখানে বহিরাগতদের উপস্থিতির কারণেই তা হয়েছিল ।ভোট গণনার দিন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, প্রতিটি গণনা কেন্দ্রে সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রের প্রার্থী এবং ইলেকশন এজেন্ট উভয়কেই প্রবেশের অনুমতি দিতে হবে। তারা এই দাবিও জানিয়েছেন বলে জানান টিএমপি'র  সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা।

 

উল্লেখ্য গত ১২ এপ্রিল এডিসির ২৮ টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট পড়ে ৮৩. ৫২ শতাংশ। শুক্রবার রাজ্যের ১৭টি গণনা কেন্দ্রে সকাল আটটা থেকে এক যুগে ভোট গণনা শুরু হবে।

বিভাগ