পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ

Apr 16, 2026

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানে সঙ্গে বুধবার (১৫ এপ্রিল) সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  এর আগে সৌদি আরবে পৌঁছান শাহবাজ শরিফ। তার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরুর আগে তিনি চার দিনের এক সফরে বের হয়েছেন।এই সফরের অংশ হিসেবে তিনি কাতার ও তুরস্কও সফর করবেন। গত সপ্তাহান্তে ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার পরপরই এই সফরটি হচ্ছে।পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ‘আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে আলোচনা করবেন।

বিভাগ