গোর্খা সমস্যার সাংবিধানিক সমাধান করবে বিজেপি : অমিত শাহ

Apr 16, 2026

গোর্খা সমস্যার সাংবিধানিক সমাধান করবে বিজেপি : অমিত শাহ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  গোর্খা সমস্যার সাংবিধানিক সমাধান করবে বিজেপি, জলপাইগুড়িতে নির্বাচনী জনসভা থেকে এই আশ্বাস দিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, "ভারত সরকার গোর্খা সমস্যার সমাধানে বহুবার চেষ্টা করেছে। কিন্তু দিদি সহযোগিতা করেন না। তাই আমরা একজন মধ্যস্থতাকারী নিয়োগ করেছি। আমি আজ বলে যাচ্ছি, নির্বাচনের পর বিজেপি গোর্খা সমস্যার একটি সাংবিধানিক সমাধান খুঁজে বের করবে।"জনগণের উদ্দেশ্যে অমিত শাহ আরও বলেন, "কাটমানি, দুর্নীতি ও সিন্ডিকেট বন্ধ করতে হবে, গরু পাচার বন্ধ করতে হবে, সীমান্তে কাঁটাতার দিতে হবে, অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে হবে, রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং গোর্খাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। শুধুমাত্র মোদীর নেতৃত্বে বিজেপিই এই কাজগুলো সম্পন্ন করতে পারে।"

বিভাগ