কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ের  উদ্যোগে বুধবার কমলপুর নজরুল ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয় এবারের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের।

May 14, 2026

কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ের উদ্যোগে বুধবার কমলপুর নজরুল ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয় এবারের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ের  উদ্যোগে বুধবার কমলপুর নজরুল ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয় এবারের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের। এবারের পরীক্ষায় রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের ছাত্রী প্রাচী পাল কমলপুরের নাম গোটা রাজ্যে উজ্জ্বল করেছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের আরও দুই কৃতি ছাত্র-ছাত্রী রাজ্যের সেরা দশের মধ্যেও স্থান করে নিয়ে বিদ্যালয়ের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে।

বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়।

উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অতিথিরা ছাত্র-ছাত্রীদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এদিন একইসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মজয়ন্তী উপলক্ষে পালন করা হয়

 ‘রবি পক্ষ

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করেন ছাত্র-ছাত্রীরা।

কৃতি সংবর্ধনা ও রবীন্দ্রচর্চার এই যুগল আয়োজন কমলপুরে শিক্ষা ও সংস্কৃতির এক সুন্দর বার্তা পৌঁছে দেয়।

 

বিভাগ

সর্বশেষ খবর