নিট বাতিলের প্রতিবাদে গোটা দেশের সাথে রাজ্যেও আন্দোলন গড়ে তুলবে যুব কংগ্রেস

May 14, 2026

নিট বাতিলের প্রতিবাদে গোটা দেশের সাথে রাজ্যেও আন্দোলন গড়ে তুলবে যুব কংগ্রেস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ডাক্তারি পড়ুয়াদের প্রবেশিকা পরীক্ষা নি ট বাতিল হওয়ায় কেন্দ্রীয়  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করল প্রদেশ যুব কংগ্রেস। পাশাপাশি নিট পরীক্ষা গ্রহণের আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সীকে ভেঙ্গে দেওয়ার দাবি জানিয়েছে  যুব কংগ্রেস। এদিন সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা এই সংবাদ জানান।

 

২০২৬ সালের ডাক্তারি পড়ুয়াদের প্রবেশিকা পরীক্ষা নিট বাতিল করে দেওয়া হয়েছে ।এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন দেশের প্রায় ২২ লক্ষ পড়ুয়া। বিষয়টিকে নিয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীদল গুলি। সারা দেশ ব্যাপী যুব কংগ্রেস বিষয়টিকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ।রাজ্যেও এই আন্দোলন সংঘটিত করা হবে ।বুধবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা । তিনি জানান , কেবলমাত্র এই বছরই নয়, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট চারবার নিচ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছেপ্রথম বার পরীক্ষা বাতিল করা হয়েছিল ২০১৬ সালে ,এরপর ২০২১ এবং ২০২৪ সালেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে নিট পরীক্ষা বাতিল করতে হয়েছিল ।সাংবাদিক সম্মেলনে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাজ্য যুব কংগ্রেস সভাপতি বলেন ,সরকার কেবলমাত্র দীক্ষিত ভারতের কথাই বলছে ।শিক্ষিত ভারতের কথা বলছে না ।গত ১০ বছরে এই নিয়ে চারবার নিট পরীক্ষা বাতিল হল ।অথচ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী এবং নিট পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হচ্ছে না ।এই ধরনের অরাজকতা চলতে পারে না।অবিলম্বে কেন্দ্রীয় স্বাস্হ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।পাশাপাশি,নিট পরীক্ষার নিয়ামক সংস্হা নেশন্যাল টেস্টিং এজীন্সি ভেঙ্গে দেওয়ারও দাড়ি জানন তিনি ।তিনি জানান, কিছুদিনের মধ্যেই গোটা দেশে এবং সবকটি রাজ্যে এই নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে যুব কংগ্রেস ।জেন-জিদের এই আন্দোলনে শামিল হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

 

সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আরো জানান, জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষাগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোন পদক্ষেপ গ্রহণ করছে না কেন্দ্রীয় শিক্ষা দপ্তর।

 

বিভাগ

সর্বশেষ খবর