শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যে পরিণত হল।বৃহস্পতিবার মধ্যরাত থেকে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। মূল্য বৃদ্ধির পর রাজ্যে পেট্রোলের দাম হয়েছে ১০০ টাকা ৫৪ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৮৯ টাকা ৪৪ পয়সা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহ এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধি কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।
রাজ্যে সেঞ্চুরি হাঁকালো পেট্রোল। সেঞ্চুরি পথের ডিজেলও ।বৃহস্পতিবার মাঝ রাত থেকে সারাদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে ।রাজ্যে পেট্রোলের মূল্য বৃদ্ধি পেয়েছে তিন টাকা চার পয়সা ।ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে লিটার পিছু দুই টাকা একানব্বই পয়সা। মূল্য বৃদ্ধির আগে রাজ্যে পেট্রোলের মূল্য ছিল লিটার প্রতি ৯৭ টাকা ৫০ পয়সা। এখন দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১০০ টাকা ৫৪ পয়সা ।অপরদিকে ডিজেলের মূল্য ছিল লিটার প্রতি ৮৬ টাকা ৫৩ পয়সা। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৯ টাকা ৪৪ পয়সা। শুক্রবার রাজধানীর এক পেট্রোল পাম্পের ম্যানেজার এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান ,মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্য বৃদ্ধি কার্যকর করা হয়েছে বলে মনে করছেন তিনি।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার পর দেশের বিভিন্ন মহলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে একটা আশঙ্কা ছিল ।শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যে পরিণত হলো ।মহার্ঘ্য হলো পেট্রোল এবং ডিজেল।