শুক্রবার ধলাই জেলা সদর  আমবাসার টাউন হলে প্রবীণ নাগরিকদের সুরক্ষা এবং তাঁদের প্রতি সন্তানদের কর্তব্য বা 'ফিলাল ডিউটি' নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

May 16, 2026

শুক্রবার ধলাই জেলা সদর আমবাসার টাউন হলে প্রবীণ নাগরিকদের সুরক্ষা এবং তাঁদের প্রতি সন্তানদের কর্তব্য বা 'ফিলাল ডিউটি' নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

শুক্রবার ধলাই জেলা সদর  আমবাসার টাউন হলে প্রবীণ নাগরিকদের সুরক্ষা এবং তাঁদের প্রতি সন্তানদের কর্তব্য বা 'ফিলাল ডিউটি' নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধলাই জেলা সমাজ শিক্ষা আধিকারিক  দপ্তরের উদ্যোগে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমালী দেববর্মা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক শঙ্খ শুভ্র সেন, আমবাসা মহকুমা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত সিডিপিও কাজল কলই সহ অন্যান্য।

এদিনের আলোচনার মূল বিষয় ছিল 'Filial Duty and Senior Citizen's Wellbeing' অর্থাৎ, বয়স্ক বাবা-মায়ের প্রতি সন্তানদের যে নৈতিক ও আইনি দায়িত্ব রয়েছে এবং বর্তমান সমাজে প্রবীণদের মানসিক ও শারীরিক সুস্থতা কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে আলোকপাত করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন যে, সামাজিক পরিবর্তনের সাথে সাথে বর্তমানে প্রবীণরা অনেক ক্ষেত্রে একাকীত্ব ও অবহেলার শিকার হচ্ছেন। তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং তাঁদের সুচিকিৎসা ও নিরাপদ আবাসন নিশ্চিত করা আমাদের প্রত্যেকের সামাজিক দায়িত্ব। সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং আইনি অধিকার সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

 

এদিনের এই অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও উপস্থিত ছিল।

বিভাগ