সেবা সপ্তাহ উপলক্ষে বজরং দলের রক্তদান শিবির

Jul 12, 2026

সেবা সপ্তাহ উপলক্ষে বজরং দলের রক্তদান শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃবিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দল। প্রতিবছর এই সংগঠনটি দেশজুড়ে ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সেবা সপ্তাহ উদযাপন করে। এই সময়ে পরিবেশ রক্ষা ,সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও সমাজের সুবিধাবঞ্চিত জনগণের জন্য এই সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে। এর অঙ্গ হিসেবে রবিবার  দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং সংগঠনের ত্রিপুরা প্রান্তের সংগঠনমন্ত্রী শশীকান্ত পান্ডে। তিনি রক্তদাতাদের সাথে কথা বলে উৎসাহ প্রদান করেন। এই কর্মসূচি প্রসঙ্গে সংগঠনমন্ত্রী শশীকান্ত পান্ডে জানান ,সেবা সপ্তাহ উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করে বজরং দল। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, মুমূর্ষ মানুষের জন্য রক্তদান এর অন্যতম। এই উপলক্ষে সারাদেশে বজরং দলের কর্মী সমর্থকরা ২ লক্ষ ইউনিট রক্তদান করে থাকেন। এই রক্তদান শিবিরে রক্তদানে এগিয়ে আশা কর্মীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানান তিনি।রক্তদান শিবিরকে কেন্দ্র করে বজরং দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সদস্যদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।