জাতীয় কনভেনশন উপলক্ষ্যে এআইডিএসও'র নাগরিক সভা

Jul 12, 2026

জাতীয় কনভেনশন উপলক্ষ্যে এআইডিএসও'র নাগরিক সভা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃদেশজুড়ে নারী এবং শিশুদের উপর নির্যাতনের বিরুদ্ধে জাতীয় কনভেনশন করবে অল ইন্ডিয়া দলিত স্টুডেন্টস অর্গানাইজেশন বা এ আই ডি এস ও ।এই জাতীয় কনভেনশন কে সফল করে তুলতে রবিবার আগরতলা প্রেসক্লাবে এক নাগরিক সভার আয়োজন করা হয় ।সভায় উপস্থিত ছিলেন কর্মী সমর্থকরা ।এই জাতীয় কনভেনশন কে সফল করে তোলার লক্ষ্যে সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার সভা সংঘটিত করবে ।এদিন এ আই ডি এস ওর রাজ্য কমিটির সদস্যা প্রীতিলতা দেবনাথ এই সংবাদ জানান ।তিনি জানান ,হায়দ্রাবাদে আগামী ২৪ জুলাই এই জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। দেশের সবকটি রাজ্যের প্রতিনিধিরা এই কনভেনশনে উপস্থিত থাকবেন ।রাজ্য থেকে চার সদস্যের প্রতিনিধি দল এই কনভেনশনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।