সংগ্রাম করেই জিতলাম, তবে অর্জনটা ঐতিহাসিক: স্কালোনি

Jul 12, 2026

সংগ্রাম করেই জিতলাম, তবে অর্জনটা ঐতিহাসিক: স্কালোনি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃঅতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের সেরা চারে আবারও জায়গা করে নেওয়াকে উদযাপন করেছেন তিনি।ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আজ আমাদের কষ্ট করতে হয়েছে। কিন্তু আমরা যা অর্জন করেছি, তা আবারও ঐতিহাসিক।’কঠিন এই লড়াই নিয়ে স্কালোনি বলেন, ‘আজ আমরা ভুগেছি। আমরা জানতাম দলটা শারীরিকভাবে অনেক শক্তিশালী। তারা আমাদের বিপদে ফেলেছিল, আর কিছু পরিস্থিতি থেকে আমরা বের হতে পারিনি। ভাগ্য আমাদের পক্ষে ছিল, কারণ তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিল, আর সেখান থেকেই দল আক্রমণে ওঠে। বাস্তবতা মেনে নিতে হবে, উন্নতির জায়গা আছে। তবে জেতাটাই সবসময় ভালো।’ ১২০ মিনিটের লড়াই শেষে এই মন্তব্য করেন তিনি।ম্যাচের বিশ্লেষণের বাইরে গিয়ে বড় অর্জন নিয়েও কথা বলেন স্কালোনি। বিশ্বের সেরা চার দলে আবারও জায়গা পাওয়া নিয়ে তিনি বলেন, ‘এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক, যদিও আমরা আরও ভালো খেলতে পারতাম। আবারও সেমিফাইনালে ওঠাটাই একটা ঐতিহাসিক ব্যাপার।’আগামী বুধবার আটলান্টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। আর্জেন্টিনার সময় বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংলিশরা। প্রতিপক্ষ নিয়ে বিস্তারিত বিশ্লেষণে না গিয়ে দলের শক্তি ফিরে পাওয়ার ওপর জোর দেন এই কোচ। তিনি বলেন, ‘ইংল্যান্ড হোক বা নরওয়ে হোক, তাতে কিছু আসে যায় না। আমরা এমন একটা দলের মুখোমুখি হবো, যারা দারুণ খেলে আর যাদের কোচও দারুণ। আমাদের এখন রিকভারি দরকার, যা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’