Jul 12, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের সঙ্গে ‘উত্তেজনা হ্রাস’ এবং ‘যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সাথে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শনের’ আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ আঞ্চলিক পরিস্থিতির বিষয়ে পারস্পরিক মত বিনিময় করেছেন।বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, বিরোধ নিষ্পত্তি এবং অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র কার্যকর উপায় হলো সংলাপ ও কূটনীতি।
Copyright ©2026 | News Tripura