নিউস ত্রিপুরা প্রতিনিধিঃনিত্য প্রয়োজনীয় জিনিস, সি এন জি , টি এন জি , রান্নার গ্যাস, বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে আজ আমবাসায় দু'ঘণ্টা গনবস্থানের কথা ছিল । কিন্তু কোন এক অজ্ঞাত কারণে প্রশাসনের তরফে এই গণ অবস্থান বাতিল করা হয়। এর প্রতিবাদে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন দলের নেতৃত্ব। অসংগঠিত শ্রমিক সংগঠনের প্রদেশ চেয়ারম্যান সন্তোষ পাল বলেন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিটি রাজ্য গ্রহণ করা হয়। আজ আমবাসায় কর্মসূচি ছিল। কিন্ত কোন এক অজ্ঞাত কারনে এই কর্মসূচি প্রশাসনের পক্ষ থেকে বাতিল করা হয়। তিন বলেন সময় সবার এক রকম যায় না । ক্ষমতা কারোর জন্য দীর্ঘস্থায়ী নয়। দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব কিছুই মূল্য বৃদ্ধি পাচ্ছে। মূল্য বৃদ্ধিতে নাজেহাল মানুষ। দেশের মানুষের স্বার্থে তাদের আন্দোলন আগামীদিনেও জারি থাকবে । এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান সন্তোষ পাল, ধলাই জেলা কংগ্রেস দলের সভাপতি জেকব রূকুম, পিসিসি সদস্য মানিক দেব, ব্লক কংগ্রেস নেতৃত্ব রূপক ধর পুর কায়স্ত সহ অন্যান্য নেতৃত্ব।