নিউস ত্রিপুরা প্রতিনিধিঃকেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশের ছাত্র সমাজ যে মহা পাপের শিকার তা বুঝতেই আড়াইমাস সময় লেগে গেছে নরেন্দ্র মোদির ।কিন্তু দেশে যে পাপাচার,অনাচার ,জালিয়াতি চলছে তা শিকার করার কোন ক্ষমতা নেই মোদির।তিনি আরো বলেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কে পদত্যাগ করাতে পারছেন না তিনি।কংগ্রেস প্রবক্তা আরো বলেন,প্রগতির শক্তি যখন বাড়ে,প্রতিক্রিয়াশীল শক্তি তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পায়।আন্দোলনকারীদের প্রতি সাবধান বানী উচ্চারণ করে তিনি বলেন,এই আন্দোলন বিপথগামী করতে মোদি ও শাহরা নানাভাবে সক্রিয় রয়েছে।রাজ্যে রাজ্যে সচেষ্ট রয়েছে তারা।ত্রিপুরার মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে কংগ্রেস প্রবক্তা বলেন,মুখ্যমন্ত্রী বলছেন কংগ্রেসের কায়দায় আন্দোলন করা হবে।একে স্বাগত জানিয়ে তিনি বলেন,কংগ্রেস ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য আন্দোলন করে।দেশে এদের সংখ্যা ৭০ শতাংশ ।সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস রাজ্য সভাপতি নীলকমল সাহা জানান, সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতির নির্দেশে প্রদেশ যুব কংগ্রেসের এক বিশাল দল আগামীকালই যন্তরমন্তরের উদ্দেশ্যে দিল্লি গিয়ে পৌঁছবে।