খোয়াই সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান

Jul 24, 2026

খোয়াই সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সম্মান জানাতে আজ দুপুরে খোয়াই সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।খোয়াই বিআরসি হল-এ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সমীর কুমার দাস, খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা, বিদ্যালয়ের প্রিন্সিপাল মনোজ দেববর্মা, সংবাদিক অসিত বরণ ঘোষ সহ অন্যান্য।অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০শতাংশ নম্বর নিয়ে সাফল্য অর্জনকারী ৬২ জন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। তারমধ্যে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৩২জন ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৩০জন ছাত্র ছাত্রীকে সংবর্ধণা প্রদান করা হয়। অতিথিগণ ছাত্র ছাত্রীদের হাতে সংবর্ধণা তুলে দেয়। অতিথিগণ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।