নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরানে নতুন করে হামলা চালানোর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যদি এই অভিযান হয়, তাহলে তা ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়েও বড় হতে পারে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বড় ধরনের হামলার প্রস্তুতি রয়েছে।’তিনি বলেন, ‘আমি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছি। আগের যেকোনো সময়ের চেয়ে বড় হতে পারে সেটি। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।’তবে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং নতুন কোনো সামরিক নির্দেশও জারি করা হয়নি। ট্রাম্পও সিদ্ধান্ত নেওয়ার নির্দিষ্ট সময়সীমা জানাননি।ট্রাম্পের দাবি, ইরান আলোচনায় আগ্রহ দেখালেও এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত নয়।তিনি বলেন, ‘তারা যথেষ্ট মূল্য দেয়নি।’মধ্যস্থতাকারী প্রচেষ্টার সঙ্গে যুক্ত দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইরানের নেতৃত্বের কাছে সর্বশেষ যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা তারা এখনো গ্রহণ করেনি।একটি সূত্রের ভাষ্য, ‘আমরা চেষ্টা করছি, কিন্তু ইরান সহযোগিতা করছে না।’মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র চাইলে ইসরাইল মুহূর্তের মধ্যেই নতুন সামরিক অভিযানে অংশ নেবে।তার ভাষ্য, ‘আমি বললে ইসরাইল দুই মিনিটের মধ্যেই যোগ দেবে।’তবে একই সঙ্গে তিনি দাবি করেন, এই অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের ইসরাইলের সহায়তার প্রয়োজন নেই।’ যদিও তিনি স্বীকার করেন, ইসরাইল অংশ নিলে ইরানের পালটা প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে।