নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ "একসময় স্বৈরাচারের বিরুদ্ধে জনতা পার্টি গড়ে উঠে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল।" শুক্রবার সমাজ মাধ্যম ফেসবুকে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ| সেইসঙ্গে তিনি সমাজ মাধ্যমে লেখেন, "আজ সেই স্বৈরাচারের বংশধরেরাই যুবসমাজকে প্ররোচিত করে দেশের নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন খাড়া করার চেষ্টা করছেন। বিদেশি অঙ্গুলিহেলনে কিছু পেশাদার আন্দোলনকারী নিরীহ মানুষ ও বিভিন্ন সম্প্রদায়কে সামনে রেখে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন। কিন্তু দেশের মানুষ প্রতিবেশী দেশগুলোর পরিণতি দেখেছেন, তাই ভারতবর্ষে এই ধরনের প্রচেষ্টা সফল হবে না।কলকাতাতেও সেই আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। কলকাতা আন্দোলনের শহর, গণতান্ত্রিক আন্দোলনে কোনো আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে পুলিশকে আক্রমণ করা কিংবা দেশের প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করা কখনও কাম্য নয়। এই কর্মসূচির পিছনে কারা এবং কোন শক্তি রয়েছে, তা খতিয়ে দেখে পুলিশ প্রশাসনের অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।"