যোগমায়া কালীবাড়ি ও লায়ন্স ক্লাব বিলোনিয়া গ্রিনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

Jul 31, 2026

যোগমায়া কালীবাড়ি ও লায়ন্স ক্লাব বিলোনিয়া গ্রিনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃরক্ত দান, মহৎ দান। আপনার এক ফোঁটা রক্তই পারে কারো জীবনে নতুন আশার আলো জ্বালাতে। এই বার্তাকে সামনে রেখেই আজ রক্তে রাঙল বিলোনিয়া যোগমায়া কালিবাড়ির নাটমন্দির। শুক্রবার সকাল ১০টা নাগাদ বিলোনিয়া যোগমায়া কালিবাড়ি এবং লায়ন্স ক্লাব বিলোনিয়া গ্রীনের যৌথ উদ্যোগে এখানে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। যোগমায়া কালিবাড়ির ১০৩ তম দুর্গোৎসব এবং লায়ন্স ক্লাব গ্রীনের বর্ষপূর্তি উপলক্ষ্যেই এই মহৎ উদ্যোগ।শিবিরের শুভ সূচনা করেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি। যোগমায়া কালিবাড়ি কমিটির সভাপতি ডাঃ জগদীশ নমঃ, সংবাদ মাধ্যমের সামনে বলেন "আমাদের মূল লক্ষ্য মানুষের পাশে থাকা। রক্তদান শিবিরের পাশাপাশি আমরা স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির, বয়স্কদের চলন সামগ্রী প্রদানের মতো সামাজিক কাজও করে থাকি।রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন পেশার মানুষ ভিড় জমান নাটমন্দিরে। স্বেচ্ছায় রক্ত দিয়ে অন্যান্যদেরও রক্তদানে উৎসাহিত করেন তাঁরা।উপস্থিত ছিলেন যোগমায়া কালিবাড়ির সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, লায়ন্স ক্লাব গ্রীন বিলোনিয়ার সম্পাদক জয়জীৎ সোম, প্রাক্তন বিধায়ক দীলিপ চৌধুরী, সমাজসেবী গৌতম সরকার সহ দুই সংস্থার পদাধিকারীরা। আয়োজকদের আশা,     আজকের এই শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করবেন। মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য মানুষের রক্তের কোনো বিকল্প নেই। তাই "রক্ত দিন, জীবন বাঁচান" - এই মন্ত্রকে সামনে রেখেই সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বিলোনিয়ার দুই স্বেচ্ছাসেবী সংস্থা।

বিভাগ