নিউস ত্রিপুরা প্রতিনিধিঃকুয়েতের আহমেদ আল জাবের বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমনটাই দাবি করেছে দেশটির সেনাবাহিনী।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। শুক্রবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে ঘাঁটির যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।বিবৃতিতে আহমেদ আল জাবের বিমানঘাঁটিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশপথে অভিযান, নজরদারি কার্যক্রম এবং সামরিক রসদ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়।তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।