সংসদের উভয়কক্ষে প্রশ্নফাঁসরোধী বিল পাস হওয়ায় খুশি কিরেন রিজিজু

Jul 31, 2026

সংসদের উভয়কক্ষে প্রশ্নফাঁসরোধী বিল পাস হওয়ায় খুশি কিরেন রিজিজু

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃসংসদের উভয়কক্ষে প্রশ্নফাঁসরোধী বিল পাস হওয়ায় খুশি ব্যক্ত করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেন, "পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ সংক্রান্ত বিলটি অধিকাংশ সাংসদের সমর্থনে পাস হয়েছে; প্রকৃতপক্ষে কোনও বিরোধিতা ছিল না, বরং যেটুকু ভিন্নমত দেখা গেছে তা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শিক্ষা এবং বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে সকলেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবছেন।"রিজিজু আরও বলেন, "আমরা আশা করি সংসদের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে সবাই সহযোগিতা করবেন। এখন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে যত দ্রুত সম্ভব এই বিলটি কার্যকর করাই আমাদের অগ্রাধিকার; এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল কার্যসূচিতে রয়েছে। আমি বিরোধী দলগুলির কাছে আবেদন জানাই: তারা তাদের বিষয়গুলো উত্থাপন করতেই পারেন, তবে বিল পাস, প্রশ্নোত্তর পর্ব বা সংসদের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত না করাটা তাদের নিজেদের এবং সবার জন্যই মঙ্গলজনক হবে।" উল্লেখ্য, লোকসভায় ধ্বনি ভোটে পাস হওয়ার পর বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় পাস হওয়ায় প্রশ্নফাঁস রোধী সংশোধনী বিল, ২০২৬।

বিভাগ