নবম শ্রেণির নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক  অভিযুক্ত

Aug 05, 2026

নবম শ্রেণির নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক অভিযুক্ত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণিতে অধ্যয়নরত এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ জুলাই ২০২৬ তারিখে নাবালিকাকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে কদমতলা থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযুক্তের নাম রবীন্দ্র মুন্ডা (৪৫)  পিতা—লালবাবু মুন্ডা। তাঁর বাড়ি কদমতলা থানার অন্তর্গত সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের খুলিডর ৪নম্বর ওয়ার্ড এলাকায়। এই অভিযোগের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ১৩৭(২), ১২৭(২), ৬৫(১) ধারা এবং পকসো আইনের ৪ ধারায় একটি মামলা রুজু করে। মামলার নম্বর কদমতলা থানার মামলা নং ৪৩/২০২৬। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রাতে মূল অভিযুক্ত রবীন্দ্র মুন্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ। আজ তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা আদালতে পেশ করা হবে। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে  অভিযুক্ত এর আগে তিনটি বিয়ে করেছেন এবং বর্তমানে প্রথম স্ত্রীর সঙ্গেই বসবাস করছেন। তবে এই তথ্যের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য এই  মামলাটি বর্তমানে তদন্তাধীন।

বিভাগ

সর্বশেষ খবর