বেহাল রাস্তা ও পানীয় জলের সংকট নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন  সীমান্তঘেঁষা মলয়া এলাকার মানুষ

Aug 05, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকট নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সীমান্তঘেঁষা মলয়া এলাকার মানুষ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   কমলপুর শহর লাগোয়া মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা মলয়া এলাকার মানুষ  বেহাল রাস্তা ও পানীয় জলের সংকট নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। কোথাও মাটির রাস্তা, আবার কোথাও ইট বসানো থাকলেও অধিকাংশ জায়গাই বর্তমানে ভেঙেচুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে বারবার গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হলেও আজ পর্যন্ত মেলেনি কোনো স্থায়ী সমাধান। মিলেছে শুধু একের পর এক আশ্বাস। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় বছরের পর বছর ধরে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে সীমান্তঘেঁষা এই এলাকার মানুষকে।বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদামাখা ও ভাঙাচোরা রাস্তা দিয়ে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, অসুস্থ রোগী, বয়স্ক মানুষসহ সাধারণ পথচারীদের যাতায়াত করতে হয় চরম ঝুঁকি নিয়ে।শুধু রাস্তা নয়, পানীয় জলের সমস্যাও দীর্ঘদিনের। একদিকে সরকারের জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে মলয়া গ্রামের বহু এলাকায় এখনও পৌঁছায়নি পানীয় জলের পাইপলাইন। ফলে দৈনন্দিন প্রয়োজনীয় পানীয় জল সংগ্রহ করতেও দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত বলেন স্থানীয়রা।

বিভাগ

সর্বশেষ খবর