নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দেখতে দেখতে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ এ অনুচ্ছেদ অপসারণের ৭ বছর হয়ে গিয়েছে। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বিলোপ করা হয়। এই ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর।৩৭০ ও ৩৫ এ অনুচ্ছেদ বাতিলের সপ্তম বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সেই সময় থেকে জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। পরিকাঠামোর প্রসার ঘটেছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পোদ্যোগ ও খেলাধুলার মতো ক্ষেত্রে সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে। মহিলা অথবা প্রান্তিক জনগোষ্ঠী—যাঁরা দশকের পর দশক ধরে নিজেদের মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন—তাঁরা এখন ভারতের সংবিধানের পূর্ণ বাস্তবায়নের সুবাদে ক্ষমতায়িত হয়েছেন।প্রধানমন্ত্রী আরও জানান, এবারের ৫ আগস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ, যেহেতু এই বছরেই দেশ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী পালন করছে। জাতীয় ঐক্যের প্রতি তাঁর আজীবন নিষ্ঠা এখনও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। কয়েক দশক আগে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, ২০১৯ সালের ৫ আগস্ট তা ঐতিহাসিক রূপ লাভ করে। জম্মু-কাশ্মীর ও লাদাখের অগ্রগতির প্রতি আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। সেই সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই, প্রতিটি নাগরিক যেন বড় স্বপ্ন দেখার, সাফল্য অর্জনের এবং ‘বিকশিত ভারত’ গঠনে অবদান রাখার সুযোগ পান।