নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার সভা। শুক্রবার দুপুরে খোয়াই জেলা কার্যালয়ে বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।নির্বাচনী রণকৌশল নির্ধারণ এবং দলের অভ্যন্তরীণ ভিত্তি মজবুত করার লক্ষ্যেই মূলত এই বৈঠকের ডাক দেওয়া হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য সভাপতি অভিজিৎ দেববর্মা, রাজ্য সহ-সভাপতি মঙ্গল দেববর্মা, প্রাক্তন এমডিসি সদাগর কলই এবং নেত্রী মেরি দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস সহ দলের অন্যান্য জেলা ও মোর্চার নেতৃত্বরা।বৈঠকে মূলত ভিলেজ কাউন্সিল নির্বাচনে জনজাতি এলাকাগুলিতে দলের জয় সুনিশ্চিত করতে নিচুতলার কর্মীদের সক্রিয় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে রাজ্য ও কেন্দ্র সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান উপস্থিত নেতৃত্বরা।