১০ আগস্ট থেকে খোয়াই জেলায় বিশেষ এমআর টিকাকরণ অভিযান

Aug 07, 2026

১০ আগস্ট থেকে খোয়াই জেলায় বিশেষ এমআর টিকাকরণ অভিযান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     খোয়াই সিএমও-র কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। আজকের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সিএমও পদ্মরাম জামাতিয়া,   ডাক্তার বিক্রম দেববর্মণ। আগামী ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত জেলাজুড়ে বিশেষ হাম-রুবেলা টিকাকরণ অভিযান পরিচালিত হবে। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। প্রথম সপ্তাহে স্কুলভিত্তিক এবং দ্বিতীয় সপ্তাহে স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও আউটরিচ সেশনের মাধ্যমে টিকাকরণ সম্পন্ন হবে।এছাড়াও, ৩১ আগস্ট পর্যন্ত এইচ পি ভি টিকাকরণ কর্মসূচি চলবে। ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এই টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সকল অভিভাবকের কাছে নির্ধারিত সময়ে শিশু ও কিশোরীদের টিকাকরণ সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।