স্মার্ট সিটি কর্তৃপক্ষের কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে শহরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

Aug 07, 2026

স্মার্ট সিটি কর্তৃপক্ষের কার্যকলাপের প্রতিবাদ জানিয়ে শহরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     উন্নয়নের নামে আগরতলা শহরকে নরক গুলজারে পরিণত করায় স্মার্ট সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করল সদর জেলা কংগ্রেস। এদিন সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের কার্যালয় এবং জল বোর্ডের সামনে বিক্ষোভ প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয় ।কিন্তু রাজধানীতে মুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠান থাকায় কংগ্রেসের এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি । মিছিলটি ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত গিয়ে পুনরায় কংগ্রেস ভবনে এসে সমাপ্ত হয় ।এর নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় ।এদিন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করে জানান, শহরকে স্মার্ট সিটি বানানোর নামে একদল লুটেরাদের অর্থ লুটের সুযোগ করে দেওয়া হয়েছে ।শহরকে নরকে পরিণত করা হয়েছে ।এর প্রতিবাদেই এই বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়েছে বলে জানান তিনি।