যুব কংগ্রেসের উদ্যোগে বিদ্যুৎ দপ্তর ডেপুটি জেনারেল ম্যানেজার নিকট ছয় দফা দাবি প্রদান

Aug 07, 2026

যুব কংগ্রেসের উদ্যোগে বিদ্যুৎ দপ্তর ডেপুটি জেনারেল ম্যানেজার নিকট ছয় দফা দাবি প্রদান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ      গোমতী জেলার জেলা যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাসের নেতৃত্বে ৩১ রাধা কিশোর পুর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে  বিদ্যুৎ বিল মাশুল বৃদ্ধি এবং প্রিপেইড কার্ডের রিচার্জের মাধ্যমে জনসাধারণকে যে ভাবে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে বনদুয়াস্থিত বিদ্যুৎ দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার নিকট পাঁচ জনের এক প্রতিনিধি দল বিদ্যুৎ বিল সহ ছয় দফা দাবি নিয়ে মিলিত হন শুক্রবার দুপুরে ১ টায়। ছয় দফা দাবি গুলি হলো, বিদ্যুৎ বিলের মাসুল বৃদ্ধি কমাতে হবে, মিটার চার্জা কমানো, অবিলম্বে  স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি বন্ধ করা, TSECL ঠিকাদারদের বোকাইয়া বিল মিটিয়ে দেওয়া, অতিসত্বর বিদ্যুৎ কর্মী নিয়োগ করা সহ এ ছয় দফা দাবি গুলি প্রদান করেন ডেপুটি জেনারেল ম্যানেজার নিকট। এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা যুব কংগ্রেসের জেলা সভাপতি ইন্দ্রজিৎ দাস,  ৩১ রাধা কিশোর পুর ব্লক যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি সহ ৩১ রাধা কিশোর পুর ব্লক যুব কংগ্রেস এবং জেলার যুব কংগ্রেসের নেতৃত্বরা। ডেপুটেশন প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩১ রাধা কিশোর পুর ব্লক যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি বলেন রাজ্য এবং দেশের বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে তার প্রতিবাদে যুব কংগ্রেসের জেলা সভাপতি ইন্দ্রজিৎ দাসের পরামর্শে এই উদ্যোগ নিয়েছে ৩১ রাধা কিশোর পুর ব্লক যুব কংগ্রেস। ছয় দফা দাবি গুলি অতিসত্বর সমাধান না করা হলে অন্যথায় এিপুরা প্রদেশ কংগ্রেস এবং গোমতী জেলা যুব কংগ্রেস যৌথ ভাবে অনির্দিষ্টকালের জন্য গনঅবস্থান বৃহত্তর আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়ে রাজ্য সহ রাজ্যর বিভিন্ন জেলা তে যুব কংগ্রেস বিক্ষোভ কর্মসূচি পালন করতে মাঠে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ার দেওয়া হয়।