৩ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরানোর নিয়মে কেন্দ্রকে নিশানা কেজরিওয়ালের

Aug 07, 2026

৩ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরানোর নিয়মে কেন্দ্রকে নিশানা কেজরিওয়ালের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃসোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে বেআইনি, সিন্থেটিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্মিত কনটেন্ট অপসারণের সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে ৩ ঘণ্টা করার কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, মানুষের কণ্ঠরোধ করতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র এবং ‘জেন-জি’ আন্দোলনের জেরেই সরকার আতঙ্কিত।শুক্রবার সমাজমাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, নতুন নিয়ম অনুযায়ী সরকার কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বৈধ নোটিস দিলে সংশ্লিষ্ট কনটেন্ট তিন ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলতে হবে।তিনি দাবি করেন, ‘জেন-জি’ আন্দোলনের পর থেকেই কেন্দ্রের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সরকারের উদ্দেশে তাঁর কটাক্ষ, মানুষের কণ্ঠস্বর যতই দমিয়ে রাখার চেষ্টা করা হবে, সাধারণ মানুষের ক্ষোভ ততই বাড়বে।উল্লেখ্য, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক তথ্যপ্রযুক্তি (আইটি) বিধিতে সংশোধন এনে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলির জন্য সরকার বা আদালতের বৈধ নোটিস পাওয়ার পর বেআইনি তথ্য, সিন্থেটিক ও এআই-নির্মিত কনটেন্ট অপসারণের সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে ৩ ঘণ্টা করেছে।