নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভারতবর্ষের জনগণনা ২০২৭ কে কেন্দ্র করে চলছে গৃহ গণনার কাজ। গত ১লা আগস্ট থেকে শুরু হয়েছে এই কাজ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। এই পর্বে গণনা কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। ধলাই জেলার বিভিন্ন স্থানে এই গণনার কাজে নিযুক্ত মহিলা গণনা কর্মীরাও বেশ উৎসাহের সাথে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত বাড়ি বাড়ি যাচ্ছেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। আমবাসা আর. ডি ব্লকের অধীনস্থ গণনা কর্মী পারমিতা মজুমদার ও সুস্মিতা আচার্য্য জানান উনাদের উপর সরকার যে দায়িত্ব অর্পণ করেছে সেটা যেন সঠিকভাবে সম্পন্ন করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই উনারা কাজ করে চলেছেন।