নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোয়াই জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সম্মেলন রবিবার দুপুরে কল্যাণপুরের সেল্টার হাউসে আয়োজিত এই সম্মেলন। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খোয়াই জেলা সম্মেলনের উপস্থিত ছিলেন কল্যাণপুর- প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস, সংগঠনের রাজ্য সভাপতি বিজয় পাল, সম্পাদক সুনীল দেবনাথ এবং কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ সরকার।এদিনের সম্মেলনে খোয়াই ও তেলিয়ামুরা মহকুমার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সংগঠনের সাংগঠনিক বিষয় এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।