৯ মাস ধরে বেতন বঞ্চনা, সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন

Aug 12, 2026

৯ মাস ধরে বেতন বঞ্চনা, সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ       ২০২৪ সালে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন এনজিওকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজের সুযোগ দেওয়া হয়। অভিযোগ, কয়েক মাস কাজ করার পর থেকেই গত ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না কর্মীরা। বাধ্য হয়ে বুধবার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেন তারা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কর্মীরা আরও জানান, আগে এই কাজে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমানে যোগ্যতার শংসাপত্র না থাকায় অনেককেই চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে বলে অভিযোগ।

বিভাগ

সর্বশেষ খবর